উত্তরদিনাজপুর

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চার সদস্য

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চার জন। শুক্রবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকির নয়ানগর এলাকায়। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ভাই ও দুই বোনের। ঘটনায় মৃত ওই চার সদস্যের মা ফুলবানু গুরুতর আহত অবস্থায় কিষানগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে ৩১ নম্বর জাতীয় সড়কে। পড়ে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

        জানা গেছে, হরিয়ানা থেকে আসামের দিকে গাড়িতে করে যাচ্ছিল ওই পরিবার। ডালখোলা রেলগেটের যানজটে দীর্ঘক্ষণ আটকে থাকার পর দ্রুত গতিতে তাদের গাড়ি আসামের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু আচমকাই ওই গাড়ির সামনের চাকা ফেঁটে যায়। যার কারনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে সজোড়ে ধাক্কা মারে। ফলে গাড়িটি একেবারে দুমরে মুচরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাই ও দুই বোনের। ঘটনায় গুরতর আহত হন তাদের মা ফুলবানু। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কানকি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে কিষানগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে হরিয়ানার পুলিশের সাহায্য নিয়ে মৃতদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ বলে জানা যায়। পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/-J9e6o1qOwE